পাবনায় পুকুরে গোসল গিয়ে বিদ্যুৎতারিত হয়ে মারা গেছেন পাবনা ইসলামিয়া কলেজের সহকারি অধ্যাপক জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুস আব্দুস শাকুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে পাবনা টার্মিনালের পাশে মহেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাওলানা আব্দুস শাকুর পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক, জনপ্রিয় ইসলামি বক্তা এবং পাবনা চাঁপাবিবি জামে মসজিদের সাবেক পেশ ইমাম ছিলেন। তার মৃত্যুর খবরে পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজ বাদ মাগরিব পাবনা দারুল আমান ট্রাস্ট মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। লাখো মানুষের সমাবেশ ঘটে জানাজার নামাজে। দারুল আমান ট্রাস্টের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানুষের ভীড়ে। জানাজা শেষে আরিফপুর সদর গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
পাবনা ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন জানান, রোববার দুপুরে কর্মস্থল পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে পাশেই মহেন্দ্রপুরে নিজ বাড়িতে যান তিনি। তারপর বাড়ির পাশের একটি পুকুরে যান গোসল করতে। সেখানে বিদ্যুৎতারিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন মাওলানা আব্দুস শাকুর একজন ভালো মানুষ ছিলেন। নম্রভদ্র স্বভাবের এই মানুষটি সবার সাথে হাসিমুখে কথা বলতেন। ইসলামের খেদমতে কাজ করেছেন আজীবন।